হাজারীবাগে ময়লার বালতিতে শিশুর মরদেহ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩৫
রাজধানীর হাজারীবাগে ময়লার বালতি থেকে আনুমানিক দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাজারীবাগের এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ওসি সাজিদ রহমান জানান, ময়লার বালতিতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শিশুটির শরীরে কোনো জখমের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, “ভোরে বা সকালে কেউ বালতিটি এখানে রেখে পালিয়ে গেছে।” শিশুটির পরিচয় উদ্ধার এবং তার মৃত্যুর কারণ জানার চেষ্টায় নেমেছে পুলিশ।

