১ দিনের শিশুকন্যা ফেলে গেল বাবা-মা, আগলে রাখল রাস্তার কুকুর

১ দিনের শিশুকন্যা ফেলে গেল বাবা-মা, আগলে রাখল রাস্তার কুকুর

উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫৯

চতুর্থীর সন্ধ্যে, দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তখন তুঙ্গে। আর এমনই একটা দিনে রাস্তায় পড়ে কাঁদছে সদ্যোজাত কন্যা শিশু। তাকে আগলে রেখেছে রাস্তার কিছু কুকুর। এক নেটিজেন বাচ্চাটির ছবি-সহ গোটা ঘটনাটি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। ঘটনাটি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের।

ওই নেটিজেন লিখছেন, “সন্ধ্যে ৭:৩০ নাগাদ মাসির ফোন আসে, একটা রত্ন পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি।”

এরপর তিনি লিখছেন “রাত সাড়ে ১০টা নাগাদ মাসিকে ফোন করি, ঘটনা জানতে। মাসি এবং দিদির এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন, হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পরে এই ফুলের মত বাচ্চাটিকে। কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল”

জানা যায়, বাচ্চাটিকে উদ্ধার করার পর সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন ওই সদ্যজাত। চিকিৎসকরা জানিয়েছেন মাত্র ১ দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য অনুযায়ী বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হবে। সূত্র: জি-নিউজ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading