নিউমার্কেটের পাশে বলাকা মার্কেটে আগুন
উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫০
রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনী চকের পাশে বলাকা মার্কেটে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
এ নিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

