রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ: এএসআই গ্রেপ্তার

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ: এএসআই গ্রেপ্তার
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৫৫

রংপুরের হারাগাছে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার অন্যতম আসামি মহানগর ডিবি পুলিশের সাময়িক বহিষ্কৃত এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করে নগরীর পিবিআই কার্যালয়ে নেয়া হয়। এর আগে দুইদিন ধরে রাহেনুলকে পুলিশের নজরদারিতে রাখা রাখা হয়েছিল ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাহেনুল ইসলাম ওরফে রাজুকে আদালতে তোলা হবে।

পিবিআই এর জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের জানান, গণধর্ষণের ঘটনার আগের দিন ২৩ অক্টোবর প্রেমের সম্পর্কের সূত্র ধরে এএসআই রাহেনুল তার পূর্বপরিচিত এজাহার ভুক্ত আসামি ভাড়াটিয়া মেঘলার বাড়িতে নিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে ওই স্কুলছাত্রী রাহেনুলের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরলে তার মা বকাবকি করেন। এতে মেয়েটি অভিমান করে ওইদিন রাতে রাহেনুলের পরিচিত ভাড়াটিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে অবস্থানকালে পরেরদিন অচেনা দুই পুরুষ মেয়েটিকে ভাড়াটিয়া মেঘলা ও শম্পার সহায়তায় জোরপূর্বক ধর্ষণ করে।

এজহারভুক্ত আসামিদের প্রাথমিক স্বীকারোক্তি এবং আদালতে দেয়া জবানবন্দিতে ধর্ষণের ঘটনায় এএসআই রাহেনুলের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়

এর আগে বুধবার বিকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলমের কাছে ২২ ধারায় দেয়া ঘটনার বর্ণনায় রাহেনুলের সম্পৃক্ততার কথা জানান ধর্ষণের শিকার স্কুলছাত্রী।

এদিকে ওই মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনকে সন্ধ্যায় আদালতে নেয়া হয়। সেখানে একই বিচারকের কাছে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধষর্ণের কথা স্বীকার করেন তারা। এছাড়াও মঙ্গলবার ধর্ষণের ঘটনায় সহযোগিতা করা মেঘলা ও শম্পা নামে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading