রাজধানীতে আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:২০
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদফতর।
এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের বিদায়ের পর থেকে প্রকৃতি শান্ত রূপ ধারণ করেছে। এরপর থেকে দেশের অভ্যন্তরে কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাচ্ছে না আবহাওয়া অফিস। অর্থাৎ আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোয় কোনো সতর্কবার্তা নেই।

