রোনালদো করোনাভাইরাসমুক্ত

রোনালদো করোনাভাইরাসমুক্ত

উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫৫

কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে শুক্রবার (৩১ অক্টোবর)। সেরি আ চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় নেগেটিভ ফল আসায় ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে এখন আর আইসোলেশনে থাকতে হবে না।

গত ১৩ অক্টোবর জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন রোনালদো। এই সময়ে পর্তুগালের হয়ে একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে লড়াইসহ জুভেন্টাসের চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়কে ছাড়া খেলে কেবল একটিতে জিতেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। নিজেদের পরের ম্যাচে রবিবার (১ নভেম্বর) লিগে স্পেৎসিয়ার মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading