কোভিড-১৯: নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু হাসপাতালে

কোভিড-১৯: নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু হাসপাতালে

উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি।

তিনি জানান, বুধবার জ্বরে আক্রান্ত হওয়ার পরদিন বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। শুক্রবার রিপোর্ট পাওয়ার পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

“আমার শারীরিক অবস্থা খুব একটা খারাপ না। হালকা জ্বর আছে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি।” সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাচ্চু ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। তার নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’, ও ‘আলফা’ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading