কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস

কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস

উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:০৮

কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।

এক টুইট বার্তায় কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্বাস্থ্য সংস্থার পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন যে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তার দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তেদ্রোস আধানম।

করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা। স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব।

করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম। খবর এবিসি নিউজের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading