লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩০
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। মঙ্গলবার (০৩ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৬০ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা। আগের বছর যা ছিল ১২ টাকা ১৬ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির ১৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

