বাংলাদেশকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট

বাংলাদেশকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪৫

অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে অক্সফোর্ডের ৩ কোটি ডোজ ভ্যাকসিন সরবারহ করবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে এ ভ্যাকসিন বাংলাদেশে আনা হবে। প্রথমে দেড় কোটি মানুষকে দুই ডোজ করে করোনার ভ্যাকসিন দেয়া হবে। প্রত্যেকে ২৮ দিন পর পর একটি করে ডোজ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সংসদ সদস্য নাজমুল হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, সিরামিন ইনস্টিটিউটের প্রতিনিধি সন্দীপ মলয় প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading