সি এন্ড এ টেক্সটাইলসের এমডি গ্রেফতার

সি এন্ড এ টেক্সটাইলসের এমডি গ্রেফতার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। খেলাপি ঋণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দায়েরকৃত খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে দুইটি একাউন্টের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে টাকা না দিয়ে খেলাপি হয়। অর্থ উদ্ধারে ইউনিয়ন ক্যাপিটাল ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা দায়ের করে। মামলা নং-১৬৭৫(২০১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমডিকে ফিরিঙ্গি বাজার থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, খেলাপি ঋণের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। -অর্থসূচক

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading