৬৯ স্থাপনায় এডিসের লার্ভা, ২ লাখ টাকা জরিমানা

৬৯ স্থাপনায় এডিসের লার্ভা, ২ লাখ টাকা জরিমানা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫৫

৬৯টি স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থার ডেঙ্গুবিরোধী অভিযানের অষ্টম দিন মঙ্গলবার (১০ নভেম্বর) ১৩ হাজার ৬৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এসব বাড়িতে লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮ হাজার ৭৩৫টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়া যায়।

আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ হাজার ৬৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৬৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ অপরাধে ১৩টি মামলায় ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading