চায়ের দোকানে ট্রাক ঢুকে ফকিরহাটে শিশু নিহত

চায়ের দোকানে ট্রাক ঢুকে ফকিরহাটে শিশু নিহত

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:১৯

বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলা সদরের বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল মাওয়া (১০) উপজেলার আট্টাকি গ্রামের কবিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ওই চায়ের দোকানে ঢুকে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে চা দোকানির নাতনি জান্নাতুল মাওয়া নিহত ও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ওসি জানান, আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় জাকিয়া খাতুনকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading