ময়মনসিংহে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার
উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫১
ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড থেকে ১২টি (মানুষের) মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।
এসময় বাপ্পি নামে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মাথার খুলি ও হাড়সহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা যায়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ একজনকে আটক করা হয়েছে। খুলি ও হাড় থানায় আছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

