সাপ্তাহিক গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

সাপ্তাহিক গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে মিউচ্যুয়াল ফান্ড। তালিকায় থাকা ১০টির মধ্যে ৯টিই মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৫০.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। আলোচ্য সপ্তাহে ইউনিটটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৮ হাজার টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে ফান্ডটি ২৫ কোটি ৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। গত সপ্তাহে ফান্ডিটির সর্বোচ্চ দর বেড়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর বেড়েছে ৪২ দশমিক ৯৪ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৪০ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে ফান্ডটি ২৭ কোটি ৪ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এসইএমএল এফবিএল এসএল গ্রোথ ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম দ্য রিলায়েন্স ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। -অর্থসূচক

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading