মাগুরায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

মাগুরায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৯

মাগুরার শ্রীপুর উপজেলার পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে রবিবার (১৫ নভেম্বর‌) সকালে পিকআপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের লিডার আবু আহসান জানান, সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাওয়ার সময় পথে সকাল ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত এবং চারজন আহত হয়ন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading