বাসায় আইসোলেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

বাসায় আইসোলেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিনও করোনায় আক্রান্ত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু রবিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ মাহমুদ অপু জানান, রবিবার (১৫ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিনের। প্রধানমন্ত্রীর কোনও অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। সেজন্য শনিবার (১৪ নভেম্বর) তারা আইইডিসিআর-এ নমুনা দেন। রাতে রিপোর্ট পাওয়ার পর জানা যায়, তারা দুজনেই করোনা পজিটিভ। তাই তারা রবিবারের অনুষ্ঠানে আর অংশ নেননি।

শরীফ মাহমুদ অপু আরও বলেন, ‘তাদের দুজনের কারোরই করোনা সংক্রান্ত কোনও উপসর্গ দৃশ্যমান নয়। তারা স্বাভাবিক কাজকর্মই করে আসছিলেন। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় তারা দুজনেই আইসোলেশনে আছেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading