বাগেরহাটে গভীর রাতে মায়ের কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাটে গভীর রাতে মায়ের কোল থেকে নবজাতক চুরি

উত্তরদক্ষিণ | সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৮

বাগেরহাটের মোড়েলগঞ্জে বাবা মায়ের কোলের মাঝ থেকেই ১৭ দিন বয়সী নবজাতক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাত (১৬ নভেম্বর) দুইটার দিকে মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মোড়েলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাত থেকেই ঘটনাস্থলে শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে। এর আগে গত বছরের মার্চ মাসে মোড়েলগঞ্জ উপজেলার বিষারিঘাটা গ্রাম থেকে অপর একটি শিশু চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটির পিতা জেলে সুজন খান বলেন, রাত আনুমানিক একটা থেকে দুইটার দিকে জেগে দেখি আমার মেয়ে বিছানায় নেই।

নবজাতক সানজিদার মা শান্তা আক্তার বলেন, রাত ১১টার দিকে মেয়েকে বিছানায় শুইয়ে আমার আঁচল তার শরীরের ওপর দিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানা ওসি মো. মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading