সূচকের উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৩

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার। এদিন ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading