মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালাচ্ছে চীন

মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালাচ্ছে চীন

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩৮

বিশ্বের গভীরতম সামুদ্রিক খাদ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে ডুবোযান ‘ফেনদৌজা’ দিয়ে অভিযান চালাচ্ছে চীন। চীন বলছে, গবেষণাসংক্রান্ত কাজেই এই অভিযান চালানো হচ্ছে।

ডুবোযানে আছেন তিনজন গবেষক। এই অভিযানে চীনের গবেষকেরা মারিয়ানা ট্রেঞ্চের জীববৈচিত্র্যের ওপর গবেষণা করবেন। তাঁরা সেখান থেকে জীববৈচিত্র্যের নানা নমুনা সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে রোবট ব্যবহার করা হবে। এ ছাড়া শব্দ তরঙ্গ ব্যবহার করে চারপাশের পরিস্থিতি পরখ করা হবে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে বলা হয়, ‘ফেনদৌজা’ বা ইংরেজিতে ‘স্ট্রাইভার’ নামে ঐ যান চলতি মাসের প্রথম দিকে সমুদ্রপৃষ্ঠের ১০ হাজার ৯০৯ মিটার নিচে নেমে জাতীয় রেকর্ড করেছে। এ ক্ষেত্রে বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন একজন মার্কিন অভিযাত্রী। ২০১৯ সালে তিনি ১০ হাজার ৯২৭ মিটার নিচে পৌঁছে ছিলেন।

সিসিটিভির খবরে বলা হয়, ডুবোযানটির গায়ে আছে সবুজ ও সাদা রঙের মিশেল। ভিডিও চিত্রে দেখা গেছে, ডুবোযানটি সমুদ্রের গভীরে নামছে। এর চারদিকে ছিল বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ। একপর্যায়ে ডুবোযানটি সমুদ্রের তলদেশে অবতরণ করে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষক ঝু মিন বলেন, ‘আমাদের অভিযান প্রকৃতপক্ষে সফল হয়েছে, এমন দাবি করতে দুটির বেশি পরীক্ষামূলক অভিযানের প্রয়োজন রয়েছে।’

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading