রাঙ্গুনিয়ায় গৃহবধূকে পেট্রল ঢেলে ঝলসে দিলেন স্বামী

রাঙ্গুনিয়ায় গৃহবধূকে পেট্রল ঢেলে ঝলসে দিলেন স্বামী

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক গৃহবধূকে গায়ে পেট্রল ঢেলে আগুনে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

উপজেলার গোয়ালপুরা গ্রামের সন্দ্বীপপাড়া এলাকায় শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা স্বামী সলিমুল্লাহ রাফেলকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ইয়াছমিন আকতার (৩০) উপজেলার নবগ্রাম এলাকার হারুনুর রশিদের মেয়ে।

প্রায় আট বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

দগ্ধ গৃহবধূর চাচা চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মালেক জানান, যৌতুকের দাবিতে ইয়াছমিনকে প্রায়ই নির্যাতন করত স্বামী রাফেল। বৃহস্পতিবার রাতে তাদের মাঝে পারিবারিক কলহ এবং কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার ভোরে রাফেল পেট্রল ঢেলে ইয়াছমিনের গায়ে আগুন ধরিয়ে দেয়।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কি জানান, আগুনে ঝলসে দেয়া গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading