ট্রাম্পের বড় ছেলে করোনাক্রান্ত
উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাক্রান্ত হয়ে শুক্রবার(২০ নভেম্বর) কোয়ারেন্টাইনে গেছেন।
প্রেসিডেন্ট পরিবারের সর্বশেষ সদস্য হিসেবে জুনিয়র ট্রাম্পের কোভিড ধরা পড়ল। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি গোইলফয়লের গত জুলাইতে করোনাভাইরাস ধরা পরেছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র জানান, জুনিয়র ট্রাম্পের (৪২) করোনা সংক্রমণের কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি কোভিড-১৯ সংক্রান্ত সব চিকিৎসা নীতিমালা মেনে চলছেন।
এ ভাইরাস ইতোমধ্যে আড়াই লাখের অধিক আমেরিকানের জীবন কেড়ে নিয়েছে এবং সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের প্রচারণার সময় ভাইরাস রোধে প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া পদক্ষেপ ছিল অন্যতম বিতর্কের বিষয়।

