সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২২
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। সাপ্তাহটিতে ইউনিটটির সর্বোচ্চ দর কমেছে ২২.৬৬ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২১ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৮২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা।
আর তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ২০.৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এস.এস স্টিল, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

