মাগুরায় মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাগুরায় মানবপাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ২:২৯

প্রতারণা ও মানবপাচার মামলায় মাগুরায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন শ্রীপুর থানার কালিনগর গ্রামের খেলাফত শেখের ছেলে আকিরুল শেখ (৪৫) ও স্ত্রী শামিমা আফরিন শিল্পী (৩৫)।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, পাইকগাছা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলায় আকিরুল ও শামিমাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পাইকগাছার গড়ইখালী গ্রামের ইসহাক সরদারের ছেলে দেলোয়ার হোসেন ১৭ নভেম্বর থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারে বলা হয়, আকিরুল বেলজিয়ামে চাকরি দেয়ার নামে দেলোয়ারের ভাইসহ তিনজনের কাছ থেকে ২৯ লাখ ৭৭ হাজার ৭৪১ টাকা হাতিয়ে নেয়।

২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময়ে নগদ, ব্যাংক, বিকাশ ও এসএ পরিবহনের মাধ্যমে উক্ত টাকা নিলেও এখনও তাদের বিদেশে পাঠানোর ব্যাপারে কোনও ব্যবস্থা না করে নানা তালবাহানা করে আসছেন মামলার আসামি আকিরুল ও শামিমা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading