সাভারে গাড়িচাপায় যুবক নিহত
উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ২:৩৫
সাভারের হেমায়েতপুরের (ঢাকা-আরিচা মহাসড়ক) আলমনগর এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে এঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল রানা। সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোহেল সকালে সাভার থেকে মোটরসাইকেলে রাজধানীর মোহাম্মদপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আলমনগরে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
সাভার হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

