বরিশালে বাসে তুলে দেয়া ড্রামে মিলল নারীর লাশ

বরিশালে বাসে তুলে দেয়া ড্রামে মিলল নারীর লাশ

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

বরিশালের গৌরনদী‌ উপ‌জেলায় যাত্রীবাহী বা‌সে থাকা ড্রা‌মের মধ্য থে‌কে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বরিশাল-মাদারীপুর সীমা‌ন্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থে‌কে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দি‌কে লাশ‌টি উদ্ধার করা হয়।

পু‌লিশ জা‌না‌য়, আরসি প‌রিবহ‌নের এক‌টি বাস ব‌রিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থে‌কে রাতে ভুরঘাটা‌র উদ্দেশে ছে‌ড়ে যায়। বাস‌টি নগরীর গ‌ড়িয়ারপার এলাকায় আস‌লে এক ব্যক্তি একটি ড্রাম গাড়িতে তু‌লে দেন এবং চালকের সহকারীকে জানান যে তার লোকজন ভুরঘাটা থে‌কে ড্রাম‌টি নিয়ে নে‌বে।

কিন্তু বাস‌টি ভুরঘাটা পৌঁছা‌নোর পর অনেক সময় পার হ‌য়ে গে‌লেও কেউ ড্রাম নি‌তে আসেননি। এক পর্যা‌য়ে কোনো উপায় না দেখে চালকের সহকারী ড্রামটি গাড়ি থেকে নামিয়ে স্থানীয়‌দের সহায়তায় খু‌লে দেখেন ভেতরে এক নারীর লাশ।

গৌরনদী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হো‌সেন জানান, ওই নারী বোরকা প‌রি‌হিত ছিলেন। তার বয়স আনুমা‌নিক ৩০ বছর। শ‌নিবার ময়নাতদ‌ন্তের জন্য লাশটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা‌ল ম‌র্গে পাঠানো হ‌বে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জেলার অতিরিক্ত পু‌লিশ সুপার মো. নাইমুল হক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading