৬ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৫
রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিল, আর্গন ডেনিমস, বারাকা পাওয়ার, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ফু-ওয়াং সিরামিকস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে সোমবার।
রেকর্ড ডেটের পর আগামী ২৫ নভেম্বর , বুধবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

