সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৪ নভেম্বর) ‍মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬২১ কোটি ২৮ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, দর কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৪ পয়েন্ট বেড় দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। আজ সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading