ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ২০২৬, আপডেট ০০:১৫
ফরিদপুর সদর উপজেলায় নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলিয়াবাদে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি শহীদুল ইসলাম জানান।
নিহতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ।
ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।
ইউডি/এবি

