ডাকাতি করার সময় গ্রামবাসীর পিটুনিতে নিহত দুই

ডাকাতি করার সময় গ্রামবাসীর পিটুনিতে নিহত দুই

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৫

নরসিংদীর শিবপুরে ডাকাতির সময় গ্রামবাসীর পিটুনিতে নিহত হয়েছেন দুই ব্যক্তি। গতকাল মঙ্গলবার ( ২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সোহেল (৩০) নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। অপর নিহতের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মুরগীবের গ্রামের কয়েকটি বাড়িতে হানা দেয় ১০-১৫ জনের ডাকাতদল। তারা ওই গ্রামের বোরহান, গোলজার ও কাঞ্চনদের বাড়ির দরজা ভাঙ্গার চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে যায়।

মোবাইলফোনে আশেপাশের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এমন সময় মসজিদের মাইকে ‘ডাকাত পড়া’র ঘোষণা দেয়া হলে গ্রামবাসী তাদের ঘেরাও করেন।

এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন ডাকাতকে আটকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে তাদের মরদেহ এবং আহত অবস্থায় একজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম বলেন, ‘নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।’

তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading