নোয়াখালীতে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

নোয়াখালীতে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩০

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমিকার অন্যস্থানে বিয়ে ঠিক হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে প্রেমিক। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই প্রেমিকের নাম মো. রিফাত (২৪)। তিনি উপজেলার বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের সালামত উল্লাহ জমাদ্দার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, পাশের গ্রামের একটি মেয়ের সাথে রিফাতের প্রেম ছিল। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় সোমবার রাত ১১টার দিকে রিফাত বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading