কাবা শরিফে রহমতের বৃষ্টি: নামাজে নিমগ্ন ওমরাহকারীরা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৬
পবিত্র কাবা শরিফ চত্বরে চলছে তাওয়াফ। অনেকেই নামাজ ও দোয়ায় মগ্ন। এরই মাঝে রহমতের বারিধারায় সিক্ত হলো কাবার পবিত্র চত্বরসহ পুরো মক্কা নগরী।
পবিত্র কাবা শরিফের এ দৃশ্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর)-এর। কাবা শরিফের মাঝে বৃষ্টি হলেও এত ভারিবর্ষণ সাধারণত তেমন একটা হয় না।

রহমতের বৃষ্টিতে ওমরাহকারীরা তাওয়াফ, নামাজ ও দোয়ায় নিয়োজিত। রহমতের বৃষ্টিতে যেন নিজেদের করে নিচ্ছে পবিত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মসজিদে হারাম তথা কাবা চত্ত্বরের বৃষ্টির ছবি ভাইরাল হয়েছে। হারামাইন ডটইনফো, হারামাইন ফেসবুক পেজ, টুইটারে সেসব ছবি ছড়িয়ে পড়ে।

বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ এসব ছবি দেখে আবেগে আপ্লুত হয়েছে। কেননা সচরাচর এ দৃশ্য দেখা যায় না। কাবা চত্বরে রহমতের বৃষ্টিতে সিক্ত হওয়ার সৌভাগ্য সবার হয় না।

কাবা শরিফের ছাদ থেকে মিজাবে রহমত দিয়ে ঝরনার ফোয়ারা তৈরি হয়। অবিরাম পড়তে থাকে রহমতের বৃষ্টি।

