সৌদিতে দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

সৌদিতে দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৫

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে তায়েফ তুরাবায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের বহকারী মাইক্রোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় । গুরুতর আহত অবস্থায় আরো দু’জনকে হাসপাতালে নেয়া হলে একজন মারা যান।

নিহত হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের সিরাজ উদ্দিন (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)। তিনি স্থানীয় একটি হাসপতালে চিকিৎসাধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading