হিলিতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

হিলিতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

মোসলেম উদ্দিন । উত্তরদক্ষিণ 

দিনাজপুর । রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ । আপডেট: ১২:১৫

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৬৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত স্বামী-স্ত্রীরা হিলির মধ‍্যবাসুদেবপুরের জসিম মিয়ার স্ত্রী মিম বেগম (২৫) ও ভুট্ট মিয়ার ছেলে জসিম মিয়া (২৮)।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় হিলির মধ‍্যবাসুদেবপুর মঞ্জু মিয়ার বাড়ি থেকে ফেনসিডিল সহ তাদের আটক করে পুলিশ। বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মধ‍্যবাসুদেবপুর মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী মালা ও জসিমকে ৬৪ বোতল ও খালি ৪৭ বোতল ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করি।

আটককৃত দম্পতির বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা করে রোববার সকালে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading