করোনায় দেশে আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৫২৫

করোনায় দেশে আরও ৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৫২৫

উত্তরদক্ষিণ | সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৭

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জনে।

সোমবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১১৮ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৫৬৫টি। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৭২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা ২৭ লাখ ৭২ হাজার ৭০১টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬.৪৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং নারী

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading