ইন্ডিয়ার কৃষক বিক্ষোভে সহানুভূতি জানিয়েছেন জাস্টিন ট্রুডো

ইন্ডিয়ার কৃষক বিক্ষোভে সহানুভূতি জানিয়েছেন জাস্টিন ট্রুডো

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০

এবার দুনিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ কানাডা ভারতের বিক্ষোভকারী লক্ষ লক্ষ কৃষকের পাশে দাঁড়ালেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক।

তিনি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার রক্ষার লড়াইয়ে কানাডা সবসময় পাশে থাকবে।”

তার বার্তার সাথে আন্তর্জাতিক রূপ পেয়ে গেল ইন্ডিয়ার কৃষক বিক্ষোভ। কৃষি ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগ করে এবং কৃষি আইনের বাতিল করার দাবিতে ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি ঘিরে ১২ লক্ষের বেশি কৃষক বিক্ষোভে সামিল।

শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিবস পালনের জন্য একটি অনুষ্ঠানে ফেসবুক লাইভে অংশ নেন প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি সেখানেই ইন্ডিয়ার কৃষক বিক্ষোভের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন।

কানাডার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী ইন্ডিয়ানরা। তাদের বেশিরভাগ পাঞ্জাব থেকে আসা এবং ট্রুডোকে সমর্থন করেন।

মনে করা হচ্ছে, প্রবাসী ও ইন্ডিয়ান বংশোদ্ভূত এই পাঞ্জাবী ও শিখ সম্প্রদায়ের ক্ষোভ আঁচ করেই কানাডিয়ান প্রধানমন্ত্রী ইন্ডিয়ার কৃষক বিক্ষোভের প্রতি বার্তা দিয়ে ইন্ডিয়া সরকারের উপর চাপ তৈরি করলেন।

ইন্ডিয়ার বিজেপি নেতৃত্বে চলা এনডিএ সরকারের কৃষি নীতির প্রবল বিরোধিতায় আন্তর্জাতিক মহল সরগরম হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নতুন কৃষি আইনে ভারতীয় কৃষকদের জন্য একটি সুযোগের দরজা খুলে দিয়েছে।”

তিনি জানান, কয়েক বছর ধরে কৃষকরা যে দাবিগুলি করে আসছিল, তা শেষ পর্যন্ত পূরণ হয়েছে। এই আইন কৃষকদের ভালোর জন্য।

বিক্ষোভরত লক্ষাধিক কৃষকের দাবি,সরকার নতুন কৃষি নীতি বাতিল করুক ও এমএসপি চালু করুক। তারা আরও জানিয়েছেন, কোনও অবস্থায় ঘেরাও আন্দোলন বন্ধ করা হবে না। আন্দোলনের ফলে প্রবল চাপের মুখে ভারত সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading