করোনায় দেশে আরও ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ২২৯৩

করোনায় দেশে আরও ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ২২৯৩

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক দিনে নতুন করে ২ হাজার ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১১৮ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৯৬৯টি। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫০১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৭ লাখ ৮৮ হাজার ২২০টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৭৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৬ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী ১৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading