বাংলাদেশে ঢুকে মাছ ধরার সময় ইন্ডিয়ান ১৭ জেলে আটক
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৯
অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ইন্ডিয়ান জেলেকে আটক করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) ভোরে বঙ্গোপসাগর এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড মোংলা সদর দফতর (পশ্চিম জোন)।
কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট শাহারিয়ার আলম এ তথ্য জানান। আটক জেলেদের বাড়ি ইন্ডিয়ার চব্বিশ পরগনা জেলায়।
এ সময় জেলেদের ব্যবহৃত “এফ বি মা শিবানি” নামের একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
পরে সন্ধ্যা ৬টার দিকে সমুদ্র পথে তাদের নিয়ে কোস্টগার্ড সদস্যরা মোংলায় পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাদের মোংলা থানায় সোপর্দ করা হয়।

