ইন্ডিয়ার তৈরি ভ্যাকসিন নেয়ার পরও করোনা ধরা পড়ল এক মন্ত্রীর

ইন্ডিয়ার তৈরি ভ্যাকসিন নেয়ার পরও করোনা ধরা পড়ল এক মন্ত্রীর

উত্তরদক্ষিণ | শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০৭

ইন্ডিয়ার তৈরি ভ্যাকসিন নেয়ার পরও করোনা ধরা পড়ল এক রাজ্যের মন্ত্রীর। সেদেশের একটি কোম্পানির তৈরি ‘কোভ্যাকসিন’ নামের ওই ভ্যাকসিন নিয়েছিলেন হরিয়ানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। তারপরও করোনার হাত থেকে তিনি রেহাই পেলেন না। তিনি এখন করোনা পজিটিভ। এ খবর জানিয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা।

রাজ্য মন্ত্রী অনিল ভিজ সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন দিন ১৫ আগে। শনিবার (০৫ ডিসেম্বর) তার করোনা ধরা পড়ল। এ কথা টুইট করে জানিয়েছেন মন্ত্রী নিজে। টুইট করে তিনি বলেছেন, ‘আমার করোনা ধরা পড়েছে, আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে আমি ভর্তি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কোভিড পরীক্ষা করাতে বলছি’।


করোনার টিকা নেওয়ার পরেও কী ভাবে সংক্রমিত হলেন অনিল? ইন্ডিয়ার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের ব্যাখ্যা, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর কারও শরীরে সংক্রমণ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। কিন্তু অনিল কোভ্যাক্সিন-এর শুধুমাত্র প্রথম ডোজই নিয়েছিলেন বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের দাবি, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর তার কার্যকারিতা শুরু হয়।

দেশের বিভিন্ন প্রান্তে ভারত বায়োটেকের তৈরি করা করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। গত ২০ নভেম্বর সেই ট্রায়ালে অংশগ্রহণ করেন অনিল। স্বেচ্ছাসেবক হিসাবে তিনি যে ওই ট্রায়ালে অংশগ্রহণ করতে চলেছেন, সে কথা আগেই জানিয়েছিলেন বছর ৬৭-র অনিল। প্রথম দু’ধাপের পরীক্ষায় অন্তত ১ হাজার জনের উপর প্রয়োগ করা হয়েছিল কোভ্যাক্সিন। তাতে ‘নিরাপদ’ বলে দাবি করা হয়েছে।

ইন্ডিয়ার কোম্পানি বায়োটেক উদ্ভাবিত ওই ভ্যাকসিনটির বর্তমানে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। এর সাফল্য নিয়ে মোদি সরকার খুবই আশাবাদী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading