টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৫
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘সকালে মহাসড়কের ঘারিন্দায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই চার জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দু’জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’

