প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী পাচ্ছে আমেরিকা

প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী পাচ্ছে আমেরিকা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৬

আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিন। সোমবার (৭ ডিসেম্বর) আমেরিকার একাধিক সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

২০০৩ সালে ইরাকে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়ে পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই সেনা কর্মকর্তা। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষামন্ত্রী পদে লয়েড অস্টিনকে নিয়োগ দিতে যাচ্ছেন।

বাইডেন প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদের দৌড়ে এগিয়ে ছিলেন মিশেল ফ্লুরনি। আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হওয়ার কথা ছিলো তার। তবে মন্ত্রিসভায় আরও বেশি সংখ্যালঘু নিয়োগে বাইডেনের ওপর চাপ বাড়তে থাকায় ফ্লুরনির স্থলে অস্টিনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেনে অস্টিন। তবে অস্টিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজিসহ কয়েকটি কোম্পানির বোর্ডে থাকায় তার নিয়োগ নিয়ে অসন্তুষ্ট হতে পারে কিছু প্রগতিশীল গোষ্ঠী। কিন্তু দক্ষতা ও অতীতে সফলতার বিবেচনায় অস্টিনকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন অনেকেই।

২০১৬ সালে মার্কিন সেনাবাহিনী থেকে অবসরে যান লয়েড অস্টিন। অবসরের পর সাত বছর পার না হওয়ায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তাকে সিনেটের বিশেষ অনুমোদন পেতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading