করোনায় বিশ্বজুড়ে আরও ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

করোনায় বিশ্বজুড়ে আরও ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২৮

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৫৫ হাজার ৮৯৮ জনে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৫ লাখ ৪৩ হাজার ২৮০ জন।

এই সময়ের মধ্যে নতুন করে আরও ৬ লাখেরও বেশি মানুষের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮১ লাখ ৬১ হাজার ১৫৬ জনে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৬ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৬২৫ জন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- করোনা থেকে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৭১৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৮৬ হাজার ১৮৯ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৯৭ লাখ ৩ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯৫৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী সাড়ে ৬৬ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৫৯ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading