মার্কিন সিনেটে বিশাল সামরিক বাজেট পাস

মার্কিন সিনেটে বিশাল সামরিক বাজেট পাস

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২৩

বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাস করেছে মার্কিন সিনেট। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল যোগাতে এই বাজেট বিল পাস করা হয়।

শুক্রবার ( ১২ ডিসেম্বর) মার্কিন সিনেট ৭৪ হাজার ১০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করে। এই বিল পাস পাসের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেয়া হলো সরকারকে।

সিনেটে বাজেট বিল পাসের পক্ষে ৮৪টি ভোট পড়ে। ১০০ সদস্যের সিনেটে বিলটি পাস করার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল।

চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে সুরক্ষা দেয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন।
ট্রাম্প দাবি করেন, ফেডারেল আইনের কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন। সূত্র-পার্সটুডে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading