সাইকেলে চড়ে আদালতে বিচারপতি আশরাফুল কামাল

সাইকেলে চড়ে আদালতে বিচারপতি আশরাফুল কামাল

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫

বাইসাইকেল চালিয়ে হাইকোর্টে আসলেন বিচারপতি মো. আশরাফুল কামাল। এ সময় তার সঙ্গে ছিলো বেশ কয়েকজন বাইক রাইডার। যারা সুপ্রিম কোর্টের আইনজীবী।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে কাকরাইলের জাজেস কমপ্লেক্সের বাসা থেকে তিনি বাইসাইকেল নিয়ে সুপ্রিম কোর্টে আসেন। সাইকেল চালিয়ে কোর্টে আসায় বিচারপতিকে স্বাগত জানান আইনজীবীরা।

বিচারপতির সাইকেলে চড়ে কোর্টে আসা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ তার ফেসবুকে লিখেছেন, ‘তিনি কথা দিয়েছিলেন। কথা রাখলেন। সৃষ্টি হলো নতুন দিগন্তের। রচিত হলো নতুন ইতিহাস। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল আজ সাইকেল চালিয়ে বাসা থেকে কোর্টে এসেছেন।আমরা যারা নিয়মিত সাইকেল চালাই তাদের উৎসাহ দিতে তার এই প্রচেষ্টা।’

এ বিষয়ে আইনজীবী এম জামিউল হক ফয়সাল বলেন, ‘সাইকেলে করে হাইকোর্টে আসলেন বিচারপতি আশরাফুল কামাল মহোদয়। তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। সাইকেলের জন্য সড়কে আলাদা লেন চালু করতে সরকারের প্রতি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন তিনি এবং নিজে সাইকেলে চড়ে কোর্টে আসবেন এমন ঘোষণাও দিয়েছিলেন।’

এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সাইকেলের জন্য আলাদা লেন করার বিষয়টি সরকারকে জানান। সারা পৃথিবীতে এমন লেন আছে।’

এর আগে গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশে সাইকেল শেড উদ্বোধন অনুষ্ঠানে সাইকেল চালিয়ে আদালতে আসার ঘোষণা দিয়েছিলেন বিচারপতি আশরাফুল আলম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading