বিজয় দিবসে হানিফ সংকেতের নির্মাণ ‘মুক্তির কথা বিজয়ের গান’

বিজয় দিবসে হানিফ সংকেতের নির্মাণ ‘মুক্তির কথা বিজয়ের গান’

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৪০

বিজয় দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছেন নির্মাতা, উপস্থাপক হানিফ সংকেত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ছোটপর্দার অভিনেত্রী তারিন।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টায় এটিএন বাংলায় প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা যায়, মুক্তিযুদ্ধকালে সৈয়দপুরে সংগঠিত ‘গোলাহাট গণহত্যা’ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন থাকছে এ আয়োজনে। এছাড়াও মৌলভীবাজারের মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক বিকুল চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা প্রেমিক, নরসুন্দর গোপাল চন্দ্র শীলের উপর দুইটি প্রতিবেদন থাকছে। বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে রয়েছে তিনটি দেশাত্মবোধক গান।

মনিরুজ্জামান পলাশ এর কথায় একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রবি চৌধুরী। আপেল মাহমুদের কথা ও সুরে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণাদায়ক গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে…’, নতুন সঙ্গীতায়োজনে পরিবেশন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুট। একটি গান গেয়েছেন শিল্পী এস আই টুটুল। গানটির কথা লিখেছেন লিটন ঘোষ জয়, সুর করেছেন শিল্পী নিজেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading