৬৫৪ স্কোর অর্জন করে প্রথম রোমান সানা

৬৫৪ স্কোর অর্জন করে প্রথম রোমান সানা

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৫৫

অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে করোনাভাইরাসের থাবায় বন্ধ হওয়া আর্চারি দলের অনুশীলন। তিন মাসের অনুশীলন শেষে বিজয় দিবসে আর্চারি প্রতিযোগিতা শুরু হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) এই প্রতিযোগিতার বাছাইয়ে প্রত্যাশামতোই সেরা হয়েছেন রোমান সানা।

জানা যায়, তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ২৭ জন পুরুষ ও মহিলা আর্চার অংশ নিচ্ছে। খেলা হবে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক ও রিকার্ভ মিশ্র দলগত এবং কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রোমান সানা ৭২০-এর মধ্যে ৬৫৪ স্কোর অর্জন করে প্রথম হয়েছেন। ইমদাদুল হক মিলন ৬৪৯ স্কোর করে দ্বিতীয়, প্রদীপ্ত চাকমা ৬৪৮ স্কোর করে তৃতীয়, আব্দুর রহমান আলিফ ৬৪৫ স্কোর করে চতুর্থ ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪০ স্কোর করে হয়েছেন পঞ্চম।

মেয়েদের ইভেন্টে মেহেনাজ আক্তার মনিরা প্রথম, ইতি খাতুন দ্বিতীয় ও দিয়া সিদ্দিকী তৃতীয় হয়েছেন।

প্রসঙ্গত, অন্য ইভেন্টগুলোর বাছাইও হয়েছে সোমবার। আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের খেলা শুরু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading