সারাদেশে ৪৩৮ চিকিৎসকের পদোন্নতি
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০৫
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত ২১টি বিষয়ের ৪৩৮ জন চিকিৎসক/মেডিক্যাল অফিসারকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার ( ১৪ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের per3@hsd.gov.bd ইমেইল ঠিকানায় যোগদান পত্র জমা দিতে বলা হয়েছে।

