বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১০

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী-কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২০ হাজার ৪৯০ জনে। গত সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬ লাখ ১২ হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৯৩৬ জনে। গত সোমবার (১৩ নভেম্বর) এ সংখ্যা ছিল ৭ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৩৪ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ১২ লাখ ২২ হাজার ৫৪১ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ৪৭৪ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৯ লাখ ২৭ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৩৫ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading