শ্যুটিংয়ের আগে প্রতিরক্ষামন্ত্রীর আশীর্বাদ নিলেন কঙ্গনা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১০
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের সঙ্গে দেখা করে নতুন ছবির জন্য আশীর্বাদ নিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। টুইটারে ছবি পোস্ট করে এখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

কঙ্গনা রানাউত টুইটারে লিখলেন, ‘তেজাস ছবির সকলে মিলে আজ সম্মানীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলাম। কাজ শুরু করার আগে তার শুভকামনা ও আশীর্বাদের প্রয়োজন। ওনার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা হল। এ ছাড়া ইন্ডিয়ান বিমানবাহিনীর কাছ থেকেও কিছু বিষয়ে অনুমতির প্রয়োজন। তাই তাদেরকেও চিত্রনাট্যটি পাঠানো হয়েছে। জয় হিন্দ।’
পোস্টের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। রাজনাথ সিংহর হাতে ফুলের একটি তোড়া তুলে দিচ্ছেন কঙ্গনা রানাউত।
ইন্ডিয়ান বিমানবাহিনীর এক পাইলটের জীবনকাহিনী এই ছবির মূল বিষয়বস্তু। পাইলটের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

