করোনায় দেশ জুড়ে আরও ৪০ মৃত্যু

করোনায় দেশ জুড়ে আরও ৪০ মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৬

করোনাভাইরাসে দেশে এক দিনেই আরও ৪০ জনের মৃত্যু হয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর এর চেয়ে বেশি মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এর মাঝে ২১ সেপ্টেম্বরও ৪০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে নতুন করে আরও ১ হাজার ৮৭৭ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ৪০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৮৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading